Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

1 hour ago

Delhi bomb threat: দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! ছড়ালো চাঞ্চল্য

Several schools in Delhi received threat emails once again on Monday morning
Several schools in Delhi received threat emails once again on Monday morning

 

নয়াদিল্লি, ২ মার্চ : রাজধানী দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! সোমবার দিল্লির একাধিক স্কুলে ইমেলের মাধ্যমে বোমার হুমকি দেওয়া হয়। হুমকি ইমেল পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে পৌঁছে যায় পুলিশ ও দমকল। স্কুল খালি করার পর তল্লাশি চালানো হয়, তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

এদিন সকালে দিল্লির জনকপুরীর মিরা মডেল স্কুলে বোমার হুমকি দেওয়া হয়। এছাড়াও লোধি রোডের সর্দার প্যাটেল বিদ্যালয়েও বোমার হুমকি দেওয়া হয়। এই হুমকির জেরে সপ্তাহের প্রথম দিনে পঠনপাঠন শিকেয় ওঠে। সাম্প্রতিক সময়ে এই বোমার হুমকির ঘটনা উপর্যুপরি বেড়েই চলেছে। ফলে আতঙ্কে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। উল্লেখ্য, দিল্লির কনৌট প্লেসের একটি ব্যাঙ্কেও এদিন বোমার হুমকি দেওয়া হয়। সেই ব্যাঙ্কেও তল্লাশি চালানো হয়।

You might also like!