Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Atishi: দিল্লির বাতাস ও জল দূষিত হওয়ার নেপথ্যে রয়েছে বিজেপি : অতিশী

Atishi
Atishi

 

নয়াদিল্লি, ২০ অক্টোবর : দিল্লিতে দূষণের জন্য বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দিল্লির বাতাস ও জল দূষিত হওয়ার নেপথ্যে রয়েছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, দিল্লিতে দূষণের মাত্রা বাড়ছে। বায়ু দূষণ বাড়ছে, যার ফলে বাতাসের গুণমান খারাপ হচ্ছে। শুধু বায়ু দূষণই বাড়ছে তা নয়, সাম্প্রতিক দিনগুলিতে যমুনার দূষণও বাড়ছে। কালিন্দী কুঞ্জে ফেনা তৈরি হওয়া স্পষ্ট প্রমাণ যে যমুনায় দূষণের মাত্রা বাড়ছে। এখন দিল্লির মানুষ বায়ু ও জল দূষণ বৃদ্ধির আসল কারণ জানতে চায়। আমি সমস্ত দিল্লিবাসীকে জানাতে চাই, দিল্লির বায়ু এবং জলে দূষণের প্রাথমিক কারণ হল বিজেপির নোংরা রাজনীতি। দিল্লির সবাই জানে যে শীতের মাসগুলিতে দূষণ বৃদ্ধির একটি বড় কারণ হল খড় পোড়ানো।"

You might also like!