Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Nitish Kumar : জল্পনাই হয়ে গেল সত্যি, রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন নীতীশ কুমার

Nitish Kumar (File Picture)
Nitish Kumar (File Picture)

 

পাটনা, ২৮ জানুয়ারি : বিহারে নতুন করে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। আর যে জল্পনা চলছিল, সেটাই সত্যি হয়ে গেল। রবিবার রাজভবনে গিয়ে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) সভাপতি নীতীশ কুমার এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন; রাজ্যপালকে নীতীশ বলেন- আমরা রাজ্যে মহাগঠবন্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

রবিবার সকালেই জেডি (ইউ) বিধায়কদের নিয়ে নিজের বাসভবনে বৈঠক করেন নীতীশ কুমার। তার পরেই তিনি রওনা দেন রাজভবনের উদ্দেশে। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ, মুখ্যমন্ত্রী পদ থেকে দেন ইস্তফা। স্পষ্টভাবে জানিয়ে দেন, মহাগঠবন্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…