Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Tshering Tobgay: সোল লিডারশিপ কনক্লেভে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা ভুটানের প্রধানমন্ত্রীর

PM Tshering Tobgay & PM Narendra Modi
PM Tshering Tobgay & PM Narendra Modi

 

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মণ্ডপমে শুক্রবার সকালে এসওইউএল (সোল) লিডারশিপ কনক্লেভের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার বড় ভাই, আমি যখনই আপনার সাথে দেখা করার সুযোগ পাই, আমি আনন্দিত হই। যখনই আমি আপনার সাথে দেখা করি, আমি একজন জনসেবক হিসাবে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত হই। তিনি এও বলেন, আমি শুরু থেকেই স্পষ্ট করে বলতে চাই যে নেতৃত্ব সম্পর্কে আমার কোনও শিক্ষা নেই, আমি এর জন্য খুব একটা যোগ্য নই, আমি এখানে একজন ছাত্র হিসেবে এসেছি। এটি একটি আদর্শ সুযোগ, কারণ আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে নেতৃত্ব সম্পর্কে শিখব। প্রধানমন্ত্রী মোদীকে তিনি একজন বড় ভাইয়ের মতো দেখেন বলেও জানান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…