শামশাবাদের মাতা মন্দির থেকে শুরু ভারত জোড়ো যাত্রা, ৫৫-তম দিনে পড়ল এই পদযাত্রা

Bharat Jodo Yatra
Bharat Jodo Yatra

 

শামশাবাদ, ১ নভেম্বর : দেখতে দেখতে ৫৫-তম দিনে পড়ল রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা-র তেলেঙ্গানা পর্বে, মঙ্গলবার সকালে শামশাবাদের মাতা মন্দির থেকে শুরু হয় পদযাত্রা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশ নেন শতাধিক নেতা ও কর্মীরা।

মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শামশাবাদের মাতা মন্দির থেকে শুরু হয় ভারত জোড়া যাত্রা। যাত্রাপথে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী, রোহিত ভেমুলার মাও রাহুলের সঙ্গে দেখা করেন। কংগ্রেসের এই ভারত জোড়া যাত্রা-কে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে এদিনও উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…