Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Army Chief Manoj Pandey:সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সীমান্তে গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরি করেছে সেনাবাহিনী : সেনাপ্রধান মনোজ পান্ডে

Army Chief Manoj Pandey
Army Chief Manoj Pandey

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সীমান্তে গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরি করেছে সেনাবাহিনী। সোমবার ৭৬-তম সেনা দিবসে এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। একইসঙ্গে তিনি বলেছেন, "ভারতীয় সেনাবাহিনী ও সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলেই মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাফল্য অর্জিত হয়েছে।"

৭৬-তম সেনা দিবসের ভাষণে মনোজ পান্ডে বলেছেন, স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে শান্তি আলোচনার কারণে উত্তর-পূর্ব অঞ্চলে ইতিবাচক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, "গত কয়েক বছরে উত্তর-পূর্বে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি এবং শান্তি আলোচনা হয়েছে। যার ফলস্বরূপ এই এলাকায় ইতিবাচক উন্নয়ন হয়েছে। সরকারি নীতিগুলি শান্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।" তিনি জানান, "মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রচেষ্টা চলছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…