Country

1 hour ago

Rithala Metro Station fire: দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! রিথালা মেট্রো স্টেশনের কাছে ঝুপড়িতে আগুন

Rithala Metro Station fire
Rithala Metro Station fire

 

নয়াদিল্লি, ৫ মার্চ : রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে ঝুপড়িতে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক বালিকার, আগুন নিভে যাওয়ার পর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, "বৃহস্পতিবার ভোরে দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে বস্তিতে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ১৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪:১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।"


দমকল অফিসার সি এল মীনা বলেন, "আমাদের কন্ট্রোল রুম ভোর ৪:১৫ মিনিটে একটি ফোন পেয়েছিল এবং আমরা সেই অনুযায়ী দমকলের ইঞ্জিন পাঠিয়েছিলাম। আমাদের অফিসার ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পান আগুন প্রায় ২,৫০০ বর্গ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে - এলাকাটি সম্পূর্ণরূপে গ্রাস করেছে। তাই ভোর ৪:৩৫ মিনিটে আরও ৫-৭টি ইঞ্জিন পাঠানো হয়।" আগুন নিভে যাওয়ার পর অগ্নিদগ্ধ একটি দেহ উদ্ধার হয় বলে জানিয়েছে দমকল।

You might also like!