
নয়াদিল্লি, ১৫ এপ্রিল : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পয়লা বৈশাখ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সকালে এক্স মাধ্যমে এক বার্তায় তিনি রাজ্যের প্রতিটি মানুষের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছেন। অমিত শাহ জানান, পয়লা বৈশাখের এই শুভ দিনে পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্যিক এবং বীর বিপ্লবীদের গৌরবে ভরা এই বাংলায় নতুন বছরে আসুক উন্নয়ন, সুশাসন ও সকলের কল্যাণের এক নতুন অধ্যায়। রাজ্যের সকল মানুষের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছি।
Heartfelt best wishes to our sisters and brothers of West Bengal on the occasion of Poila Boishakh.
— Amit Shah (@AmitShah) April 15, 2026
May West Bengal, a land endowed with a rich cultural heritage and literary excellence, and blessed with the sacred history of revolutionaries of the freedom struggle, enter a new… pic.twitter.com/zytiYtR4Oo
