Delhi Corporation Election : ভোটের টিকিট না পেয়ে বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন আপ নেতা

AAP leader sat on an electricity pole
AAP leader sat on an electricity pole

 

নয়াদিল্লি, ১৩ নভেম্বর  : আসন্ন দিল্লি কর্পোরেশন নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে রবিবার হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন প্রাক্তন আপ কাউন্সিলর। প্রার্থী হতে না পারাতেই আত্মহত্যার হুমকি দেন যুবক। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

আম আদমি পার্টির নেতা তথা প্রাক্তন ওই কাউন্সিলরের নাম হাসিব-উল-হাসান। রবিবার সকালে তিনি দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। দাবি করেন, আসন্ন নির্বাচনে তাঁকে টিকিট দিতে হবে। নচেত উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন তিনি। হাসিব অভিযোগ করেন, আপের ‘ভুল’ নীতির শিকার হয়েছেন তিনি।

নেতার এই কাণ্ড জানাজানি হতেই শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে হাই টেনশন বিদ্যুতের খুঁটির নিচে ভিড় জমে যায়। উপস্থিত জনতা আপ নেতাকে নিচে নেমে আসতে অনুরোধ করেন। যদিও কোনও কথা শুনতে রাজি হননি হাসিব-উল-হাসান নামের যুবক। পরে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল বাহিনী। শেষ পর্যন্ত তারাই ব্যবস্থা নেয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…