Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Chandigarh: পঞ্জাবের মন্ত্রিসভা থেকে ইস্তফা আপ নেতা ফৌজা সিং সারারি-র

Chandigarh
Chandigarh

 

চন্ডীগড়, ৭ জানুয়ারি : পঞ্জাবের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টির নেতা ফৌজা সিং সারারি। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে পঞ্জাবের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফৌজা সারারি জানিয়েছেন, তিনি দলের একজন অনুগত সৈনিক ছিলেন এবং থাকবেন। পঞ্জাব মন্ত্রিসভায় এবার রদবদলের সম্ভাবনা রয়েছে, কারণ বেশ কয়েকজন মন্ত্রীর দফতর পরিবর্তন করা হতে পারে।

আপ-এর প্রধান মুখপাত্র মলবিন্দর সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন ফাউজা সিং সারারি। উল্লেখ্য, সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছিল, সেই অডিও ক্লিপে সারারিকে টাকার বিনিময়ে একটি চুক্তি করার বিষয়ে বলতে শোনা যায়। তারপর থেকেই তাঁকে বরখাস্ত করার দাবি জানাছিল বিরোধীরা। এবার তিনি নিজেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…