Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Weather Forecast of North India : ঠান্ডায় লাল সতর্কতা জারি দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে, ব্যাহত জনজীবন

Weather Forecast of North India (Collected)
Weather Forecast of North India (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘন কুয়াশা এবং অত্যধিক ঠান্ডার কারণে ছরের প্রথম দিনে লাল সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। লাল সতর্কতা রয়েছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানায়।

মৌসম ভবন জানিয়েছে, সোমবার পঞ্জাবের অমৃতসর, ফতেগড় সাহিব, গুরদাসপুর, জালন্ধর, লুধিয়ানা, পাঠানকোট, পটীয়ালা, রূপনগর প্রভৃতি জেলায় সকাল থেকে ঘন কুয়াশা থাকবে। যার ফলে দৃশ্যমানতা ঠেকতে পারে তলানিতে। এর ফলে ট্রেন, বিমান এবং সড়কপথেও যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা। কার্যক্ষেত্রেও তা-ই দেখা গিয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ২৫-এরও নীচে নেমে গিয়েছে হরিয়ানার অম্বালায়, জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ঠান্ডায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই চার রাজ্যেও নতুন বছরের প্রথম সকাল ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বিস্তীর্ণ এলাকায়।

গত কয়েক দিন ধরেই কুয়াশা উত্তর ভারতে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বিমান বাতিল হচ্ছে সেই কারণে। দৃশ্যমানতা কম থাকায় গত কয়েক দিনে দিল্লির অনেক বিমান বাতিল করতে হয়েছে। অনেক বিমান দিল্লির বদলে অন্য গন্তব্যে নামাতে বাধ্য হয়েছেন চালকেরা। ফলে বিমান পরিষেবায় সাধারণ মানুষের ভোগান্তি চলছেই।

একই সঙ্গে ট্রেনের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটাচ্ছে কুয়াশা। বহু ট্রেন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েক দিনেও কুয়াশা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। আপাতত সকালের দিকে রোজই ঘন কুয়াশা থাকবে একাধিক রাজ্যে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…