
সিকার, ৭ মার্চ : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের সিকার। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৩.৫। শনিবার সকাল ৬.৩২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল, ফলে স্বাভাবিকেই ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার সকাল ৬.৩২ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের সিকারে। জেলার মানুষজন মৃদু টের পান ভূমিকম্পের। এই কম্পন খুব বেশি সময় দীর্ঘ স্থায়ী হয়নি। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে, জয়পুর থেকে ৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
