Breaking News

 

Country

2 years ago

Rahul Gandhi slams media: রাজনীতিতে তাঁর ভাবমূর্তি নষ্ট করেছে এক শ্রেণীর সংবাদমাধ্যম: রাহুল গান্ধী

Rahul Gandhi (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

নয়াদিল্লি, ২৪ এপ্রিল: ভারতীয় রাজনীতিতে তাঁর ভাবমূর্তি নষ্ট করেছে দেশের এক শ্রেণীর সংবাদমাধ্যম। বুধবার নয়াদিল্লিতে সামাজিক ন্যায় সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দীর্ঘদিন ধরে দেশের প্রধান বিরোধী দলের মুখ হওয়া সত্ত্বেও তাঁকে শুনতে হয়েছে রাজনীতিতে তাঁর নাকি আসার ইচ্ছে ছিল না।

এদিন বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, দেশের সংবাদমাধ্যমে প্রায়শই বলা হয় আমার নাকি রাজনীতিতে আসার ইচ্ছে ছিল না। আমি নাকি এই নিয়ে নিয়ে সিরিয়াস নই। সংবাদমাধ্যমের কাছে তো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান যোজনাও সিরিয়াস ইস্যু নয়। জমি অধিগ্রহণ আইনও তাদের কাছে সিরিয়াস ইস্যু নয়। এদের কাছে শুধু অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই আর বিরাট কোহলি সিরিয়াস ব্যাপার।


You might also like!