Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Bokaro Encounter: ঝাড়খণ্ডের বোকারোতে এনকাউন্টারে ৬ মাওবাদীর মৃত্যু, অস্ত্রশস্ত্র উদ্ধার

Bokaro Maoist encounter
Bokaro Maoist encounter

 

বোকারো, ২১ এপ্রিল : নকশাল-মুক্ত ভারত অভিযানে এবার সাফল্য মিলল ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের বোকারো জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ৬ মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর, দু'টি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল। সুরক্ষা বাহিনীর কোনও জওয়ান আহত হননি। এখনও তল্লাশি অভিযান চলছে। সিআরপিএফ জানিয়েছে, ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে সোমবার ভোর থেকে এই অভিযান শুরু হয়। সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ৬ মাওবাদীর। এনকাউন্টারস্থল একটি এসএলআর এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার হয়েছে। মাঝেমধ্যে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। নিহত মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।


You might also like!