Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Earthquake in Nepal: ৫.৫ তীব্রতার ভূমিকম্প নেপালে, কম্পন অনুভূত বিহার ও শিলিগুড়িতেও

Earthquake in Nepal
Earthquake in Nepal

 

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার ভোররাত ২.৩৬ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপালে। নেপাল পুলিশের ডিআইজি দীনেশ কুমার আচার্য বলেছেন, "ভূমিকম্পে কোনও প্রাণহানি অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রেও পরিকাঠামোর বড় ধরনের ক্ষতির খবর নেই।" ভূপৃষ্ঠে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

নেপালের ভূকম্পন অনুভূত হয় শিলিগুড়ি এবং বিহারেও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থলটি ছিল। বিহারের মুজাফ্ফরপুরে কম্পন টের পাওয়া যায়, ভূকম্পন অনুভূত হয় বিহারের সমস্তিপুরেও। আবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও ভূকম্পন অনুভূত হয়। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে নেপাল-তিব্বত সীমান্তে।

You might also like!