Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Gujrat: গুজরাটের সুরেন্দ্রনগরে টায়ার ফেটে ভ্যান উল্টে মৃত ৪, আহত ২

4 dead, 2 injured as van overturns duo to burst ashore in Gujarat's Surendranagar
4 dead, 2 injured as van overturns duo to burst ashore in Gujarat's Surendranagar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ভ্যানের টায়ার ফেটে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২জন ব্যক্তি। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে শনিবার গভীর রাতে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় একটি ভ্যানের টায়ার ফেটে গেলে ভ্যানটি উল্টে যায়। এরফলে ৪জনের মৃত্যু ঘটেছে এবং ২জন আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে রাত দেড়টা নাগাদ বিরামগাম-ধ্রাংধরা রাজ্য সড়কের পাশে হরিপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ৬জন ব্যক্তি একটি বিয়ের অনুষ্ঠান থেকে ধ্রাংধরায় ফিরছিলেন। রাস্তায় ভ্যানের টায়ারটি ফেটে গেলে ঘটনাস্থলেই মোট ৪জনের মৃত্যু হয়। এই ৪জনের মধ্যে ৩জনই একই পরিবারের সদস্য ছিলেন। মৃতদের মধ্যে ২জন মহিলা ছিলেন। বর্তমানে ২জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধ্রাংধরা থানার আধিকারিক মৃতদের শনাক্ত করেছেন। মৃতদের নাম, যগনেশ যাদব, ইন্দুমতি যাদব, রাধা যাদব এবং ধনেশ চাভদা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…