Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Road Accident in Bhagalpur: বিহারের ভাগলপুরে সড়ক দুর্ঘটনায় মৃত তিন যুবক

Road Accident in Bhagalpur (Symbolic Picture)
Road Accident in Bhagalpur (Symbolic Picture)

 

পাটনা, ৭ জানুয়ারি : বিহারের ভাগলপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ভাগলপুর জেলার নবগাছিয়ার বাবা বিসুরাত সেতু সংযোগ সড়কের ফোর লাইন শ্রীপুর পেট্রোল পাম্পের কাছে। মৃতদের নাম, প্রিন্স কুমার(২৪), সুকেশ কুমার(২০), সুরজ কুমার (১৮)।

পুলিশ জানিয়েছে, তিনজন যুবক শনিবার সন্ধ্যায় গোপালপুর থানা এলাকার হরনাথচকে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। রবিবার সকালে তিনজনই একই বাইকে করে কাদোয়া যাচ্ছিলেন। আচমকাই একটি গাড়ি তাদের বাইকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন যুবকের প্রাণ অকালে চলে যায়। রবিবার সকালে নবাগাছিয়া থানার পুলিশের বিষয়টি নজরে আসে। তিনজন যুবকের পরিবার হাসপাতালে পৌঁছে মৃতদেহ শনাক্ত করে। পুলিশ মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য নবগাছিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দেহগুলি ময়নাতদন্তের পর শেষকৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…