Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Cooking

2 years ago

Chicken Angara: শীতকালের পিকনিকে একঘেয়ে লাগছে চিকেনের পদ? তৈরি করে ফেলুন নতুন স্বাদের চিকেন আঙ্গারা

Chicken Angara
Chicken Angara

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শীতকাল মানেই পিকনিকের মরসুম। সময় পেলেই বন্ধুদের সঙ্গে জমে ওঠে ভুরিভোজ। জোরকদমে চলে পেটপুজোর প্রস্তুতি। আর, বাঙালির ভুরিভোজ মানেই চিকেন অথবা মাটন। চেনা চিকেন বা মাটন কষার একঘেয়েমি পদ থেকে কিছুটা আউট অফ দ্য সিলেবাস হতে পারে চিকেন আঙ্গারার রেসিপি। একেবারে অন‌্যরকম স্বাদে ভরে উঠবে সকলের মন। 

প্রথমে পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালোো করে ভেজে নিন। পেঁয়াজ একেবারে লালচে হয়ে এলে তৈরি হবে বেরেস্তা।  এবার একটা শুকনো কড়াই নিয়ে এলাচ দেড়টা স্টার অ্যানিস ৫ টা লবঙ্গ দারচিনি গোলমরিচ হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে ১/৩ চামচ কাবাব চিনি ১/৩ চামচ মৌরি, সামান্য জয়িত্রী খুব ভালোো করে নাড়াচাড়া করে নিতে হবে। সঙ্গে ৬ টা কাজুবাদাম, ৫ টা আমন্ড দিয়েও ড্রাই রোস্ট করে নিতে হবে। এবার সব শুকনো উপকরণ ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিন।

এরপর মাংস ধুয়ে দিয়ে দিন। এবার টমেটো বেটে নিতে দিতে হবে। একে একে আদা রসুন বাটা, কসৌরি মেথি, কাঁচালঙ্কা বাটা, হলুদ, পেঁয়াজের বেরেস্তা, ছোট একবাটি ফেটিয়ে নেওয়া টকদই, বানিয়ে রাখা আঙ্গারা মশলা আর ২ চামচ পেঁয়াজ ভাজার তেল দিয়ে ভালো করে কষাতে থাকুন। এবার স্বাদমতো নুন উপর থেকে ছড়িয়ে দিন। তারপর ৩০ মিনিট লো ফ্লেমে কষালেই চিকেন সেদ্ধ হয়ে আসবে। সব শেষে একটুকরো কাঠকয়লা গ্যাসে পড়িয়ে একটা ছোট অ্যালুমিনিয়াম ফয়েলের উপর সেই কয়লা বসিয়ে ১ চামচ ঘি দিয়ে ঢাকা দিন। ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন আঙ্গারা।


You might also like!