Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Healthy Chocolate Recipes: স্বাদে মিষ্টি, গুণে ভরপুর—ক্ষুদের জন্য রইল ঘরোয়া চকোলেট রেসিপি!

Healthy Homemade Chocolate
Healthy Homemade Chocolate

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাইরে পা দিলেই খুদের একটাই দাবি—চকোলেট চাই! কখনও বকাবকিতে সামলে নেওয়া গেলেও, বেশির ভাগ সময়েই সন্তানের জেদের কাছে হার মানতে হয় অভিভাবকদের। স্কুলের টিফিনে হোক বা বাড়িতে, চকোলেট না পেলে অনেক শিশুই বিরক্ত হয়ে যায়। অথচ চিকিৎসকের পরামর্শ স্পষ্ট—বাজারের তৈরি চকোলেট নয়, তা থেকে দূরে থাকাই ভালো। তাই খুদের স্বাস্থ্যের কথা ভেবে একটু সময় বের করে ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পুষ্টিকর ও সুস্বাদু চকোলেট। দেখে নিন, তিনটি সহজ উপায়ে কীভাবে ঘরোয়া উপকরণেই তৈরি করতে পারেন স্বাস্থ্যকর চকোলেট।

পদ্ধতি ১ঃ  প্রথমে কাজু, পেস্তা, কাঠবাদাম, কিশমিশ কুচিয়ে নিন। এ বার ডার্ক চকোলেট গলিয়ে তার মধ্যে জ্যাগারি পাউডার (গুঁড়ো করা গুড়), আর খানিকটা মাখন মিশিয়ে নিন ভাল করে। চকোলেট মোল্ডে মিশ্রণটি ঢেলে ফ্রিজে রেখে দিন সারা রাত। তা হলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর চকোলেট।

পদ্ধতি ২ঃ কাঠবাদাম, কাজু, মাখানা প্রথমে শুকনো তাওয়ায় কিছু ক্ষণ নাড়াচাড়া করে নিন। এ বার একটি মিক্সারে সেগুলি ভরে তার সঙ্গে মিশিয়ে দিন বেশ খানিকটা খেজুর আর কিশমিশ। এ বার মিশ্রণটি বেটে নিন ভাল করে। এ বার একটি থালায় ঢেলে মিশ্রণটি থেকে ছোট ছোট বল বানিয়ে নিন।খানিকটা ডার্ক চকোলেট গলিয়ে নিন। একটি ট্রে-র উপর বাটার পেপার রেখে দিন। ড্রাই ফ্রুটের বলগুলি চকোলেটে ডুবিয়ে ট্রেতে সাজিয়ে ফ্রিজে রেখে দিন সারা রাত।

পদ্ধতি ৩ঃ  একটি ননস্টিক পাত্রে সামান্য ঘি দিয়ে মাখানা ভেজে নিন লালচে করে। এ বার ডার্ক চকোলেট গলিয়ে তার মধ্যে মিশিয়ে দিন খানিকটা খেজুর বাটা। এ বার মাখানাগুলি চকোলেটের মিশ্রণে ঢেলে দিন। এর পর চামচ দিয়ে একে একে তুলে ট্রে-র উপর রাখুন। উপর থেকে ছড়িয়ে দিন ভাজা চিনেবাদামের গুঁড়ো। এর পর ফ্রিজে রেখে দিন সারা রাত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…