Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

1 year ago

Fruit Rasmalai Recipe: অতিথি আপ্যায়নে চমক! ঘরেই বানান মিশ্র ফলের ফ্রুট রসমালাই

Fruit Rasmalai  recipe at your home
Fruit Rasmalai recipe at your home

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রসমালাই, নাম শুনলেই জিভে জল এসে যায়। মিষ্টিপ্রেমীদের কাছে এটি এক অবধারিত প্রিয় পদ। দোকানের রসমালাই তো অনেকেই খেয়েছেন, কিন্তু যদি ঘরেই তৈরি হয় ফলের ফিউশন দেওয়া একেবারে ভিন্নধর্মী রসমালাই, তাহলে তো স্বাদে-গন্ধে এক নতুন অভিজ্ঞতা হবে নিশ্চিত! এই গ্রীষ্মের দিনে ঠান্ডা ঠান্ডা রসমালাই যদি হয় আম, আপেল, বেদানা বা স্ট্রবেরির মতো রসালো ফলে ভরপুর, তাহলে পরিবারের সকলেই খুশি হবেন। সহজ কিছু উপকরণ আর একটু সময় থাকলেই আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন এই ফলের রসমালাই। 

উপকরণ: মিষ্টি ফল ৩-৪ রকম, দুধ ২ কাপ, চিনি ৩ চা চামচ, চালের গুঁড়ো ৫ চা চামচ, মিল্ক ক্রিম ২ চা চামচ।

প্রস্তুত প্রণালী: দুধে চালের গুঁড়ো মিশিয়ে নেড়ে দুধ অর্ধেক করুন। এতে চিনি দিন। এর সঙ্গে ক্রিম মিশিয়ে ভালো করে নেড়ে নামিয়ে মিশ্রণটি পাত্রে ঢেলে ফ্রিজে ঠান্ডা করে নিন। পছন্দমতো ৩-৪ রকমের মিষ্টি ফল চৌকো করে কেটে নিন। ঠান্ডা ক্ষীরের মধ্যে ফল মিশিয়ে কাচের বাটিতে পরিবেশন করুন।

তবে আর দেরি কিসের? এই সপ্তাহান্তে একবার চেষ্টা করে দেখুন ফলের রসমালাই, মিষ্টির তালিকায় নতুন সংযোজন হবে নিশ্চিতভাবেই।


You might also like!