Breaking News
 
West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর SIR in Bengal: মতুয়া ভোটে থাবা! নিউটাউনে হাজার হাজার নাম কর্তন, ‘লাইনেই জবাব দেব’— হুঁশিয়ারি শাহের সেই নবীনের West Bengal Elections 2026: নন্দীগ্রাম কাণ্ডে দিল্লির হস্তক্ষেপ দাবি! সিইও-র শাস্তির দাবিতে কমিশনের দোরগোড়ায় তৃণমূল নেতৃত্ব Dilip Ghosh:‘ফটোশুট করে ভোট পাওয়া যাবে না’, খড়গপুরের সভায় নাম না করে কাকে তোপ দাগলেন দিলীপ ঘোষ?

 

Business

3 years ago

Twitter : টুইটারে গণ্ডগোল!অ্যাকাউন্ট না থাকার বার্তা আসছে

Twitter
Twitter

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :  হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে সমস্যার পর এবার সমস্যা দেখা দিল টুইটারে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তাঁদের মোবাইলে টুইটার খুলছেই না। বা খুললেও রিফ্রেশ করা যাচ্ছে না। রবিবার সন্ধে ৭টা থেকে এই সমস্যা শুরু হয়েছে বলে খবর। যদিও টুইটারের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনার আগে এলন মাস্ক একটি অদ্ভুত টুইট করেছিলেন, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রবিবার একটি টুইটে মাস্ক লেখেন, ‘‘কাল একটা দারুণ চমক দেওযার জন্য বট-রা প্রস্তুতি নিচ্ছে।’’ যদিও সেই চমক কী তা খোলসা করেননি এলন। 

উল্লেখ্য, এলনের ‘কাল’ অর্থাৎ ১২ ডিসেম্বর নতুন টুইটার ব্লু আত্মপ্রকাশ করার কথা। এই পরিষেবা, বিশেষ করে তৈরি করা হয়েছে অ্যাপলের আইফোনের ব্যবহারকারীদের জন্য। তবে উচ্চতর বিনিময় মূল্যের বদলে। সেই পরিষেবার জন্যই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সমস্যা তৈরি করেছে কি না তা জানানো হয়নি সংস্থার তরফে।

You might also like!