Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

TCS: সুখবর দিল TCS! বছরের শুরুতেই অতিরিক্ত লক্ষ্মীলাভ, কোম্পানির লভ্যাংশ পাবেন কর্মীরা

TCS
TCS

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃTCS কর্মীদের জন্য সুখবর। বড়সড় ঘোষণা করলেন সংস্থার চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাক্কাদ। তিনি জানিয়েছেন, বেতনের পাশাপাশি কোম্পানির ৭০ শতাংশ কর্মীকে সংস্থার লাভের অংশ দেওয়া হবে। নতুন বছরের শুরু থেকেই ওই অর্থ পাবেন কর্মীরা।

সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের মোট কর্মী সংখ্যার মধ্যে ৭০ শতাংশ কর্মী অত্যন্ত দক্ষ। সেকারণে তাঁদের লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বাকি ৩০ শতাংশ কর্মীর বেতন নির্ভর করবে ব্যবসা সংক্রান্ত টার্গেটের উপর।নতুন বছরের শুরুর সপ্তাহেই আরও কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে টেক জায়ান্ট গুগল। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন অন্য সংস্থাগুলিও সেই পথে হাঁটবেন। তবে তারই মাঝে TCS এর এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…