Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Business

3 years ago

TCS hybrid work: আর 'হাইব্রিড মডেল' নয়, ১ অক্টোবর থেকে সপ্তাহে ৫ দিন অফিসে আসতে হবে, জানাল টিসিএস

TCS
TCS

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোভিড পরবর্তী দুনিয়ায় কর্মক্ষেত্রে অতি জনপ্রিয় হাইব্রিড মডেল এবার রদ করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস। ভারতের সবথেকে বড় তথ্যপ্রযুক্তি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে সপ্তাহের ৫ দিনই কর্মচারীদের অফিসে আসতে হবে। আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে এই নিয়ম। বর্তমানে, টিসিএসের কর্মচারীদের সপ্তাহে ৩ দিন অফিসে আসা বাধ্যতামূলক ছিল। বাকি ২ দিন ওয়ার্ক ফ্রম হোম।

একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, "বেশ কয়েকটি টাউন হল মিটিং-এ সিইও এবং সিএইচআরও ইতিমধ্যেই এই কথা জানিয়ে দিয়েছিল। এবার তা বলবৎ হতে চলেছে। ১ অক্টোবর থেকে সপ্তাহের পাঁচটি কর্মদিবসেই (যদি কোনও ছুটি না থাকে) অফিসে আসতে হবে কর্মচারীদেরউল্লেখ্য, ২০২৩ এর অর্থবর্ষের বার্ষিক রিপোর্টেও কর্মচারীদের অফিসে ফেরার ব্যাপারে জোর দিয়েছিল এই সংস্থা। সেখানে উঠে এসেছিল একটি গুরুত্বপূর্ণ তথ্য- সংস্থার অর্ধকের বেশি কর্মচারীদেরই নিয়োগ করা হয়েছে ২০২০ সালের মার্চ পরবর্তী সময়ে। তাঁরা তাঁদের সিনিয়ম সহকর্মীদের সঙ্গে কথাবার্তা ও ভাবনাচিন্তার আদানপ্রদানের ফলে অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন অফিসে আসা শুরু হওয়ার পরেই।

You might also like!