Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Stocks in Diwali: কালীপুজোর মরসুমে চড়চড়িয়ে বাড়ছে মদের শেয়ারের দাম

Liquor stock prices are soaring during the Kalipuja season (File Picture)
Liquor stock prices are soaring during the Kalipuja season (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলোর উৎসবে মেতে উঠতে ইতি মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গোটা দেশ। এদিকে অনেকেই আবার এই উৎসবের সময়কেই পছন্দের বিনিয়োগের সময় হিসাবে বেছে নেন। দিওয়ালির ১ ঘণ্টার মুহরত ট্রেডিংয়ের শুভক্ষণকে বিনিয়োগের মোক্ষম সময় হিসাবে বেছে নেন অনেকে। পুরনো স্টক বেচে নতুন স্টক কেনার দিকেও মন দেন অনেকে। এদিকে প্রতি বছরই উৎসবের আবহে গোটা দেশে মদের বিক্রি বহুগুণ বেড়ে যায়। শুধুমাত্র এবার দুর্গাপুজোতে বাংলায় বিক্রি হয়েছে প্রায় ৬০০ কোটির মদ। সামনেই কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এই আবহে শেয়ার মার্কেট থেকে ভাল লাভ পেতে হলে অবশ্যই নজরে থাকতে পারে বেশ কিছু মদের শেয়ারে। 

নজর রাখতে পারেন United Spirits, Radico Khaitan, Sula Vineyards, Globus Spirits, Tilaknagar Industries এর শেয়ারে। United Spirits Ltd-এর বর্তমানে একটি শেয়ারের দাম ১ হাজার ৭০ টাকা। বিগত কয়েকদিন ধরেই এই শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শুধুমাত্র শুক্রবারই দাম বেড়েছে ১৩ টাকার উপরে। খানিক এগিয়ে রয়েছে Radico Khaitan এর শেয়ার। বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম ১৩২০ টাকা। শুক্রবার একটি স্টকটির দাম বেড়েছে ৪০ টাকারও বেশি। 

পিছিয়ে নেই Sula Vineyards Ltd. বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম ৪৭৫ টাকার উপরে। গত শুক্রবার শেয়ারটির দাম বেড়েছে ৬ টাকারও বেশি। অন্যদিকে শীর্ষ তালিকায় থাকা Globus Spirits এর বর্তমানে শেয়ার প্রতি দাম ৮৩০ টাকার বেশি। গত শুক্রবার মার্কেট বন্ধের দিন শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১৯ টাকা। দাম কিছুটা কম হলেও ভাল লাভ দিচ্ছে Tilaknagar Industries এর প্রতিটা স্টক। বর্তমানে এই সংস্থার এক একটি স্টকের দাম ২৩৯ টাকা। গত শুক্রবার একদিনে দাম বেড়েছে ২৫ টাকারও বেশি। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…