Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

2 years ago

Amul Milk: আমেরিকায় বিক্রি হবে আমুলের দুধ! তৈরি হতে চলেছে নতুন ইতিহাস

Amul Milk
Amul Milk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতের গণ্ডি ছাড়িয়ে এবার সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র জয় করার পথে আমূল। মার্কিন মুলুকে বিক্রি হবে আমূলের দুধ। নতুন ইতিহাস তৈরির পথে আমুল ব্র্যান্ডের মালিক গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের সংখ্যা বিপুল। তাঁদের মধ্যে আমূলের জনপ্রিয়তাও প্রচুর। আমেরিকার ১০৮ বছরের পুরনো মিশিগান মিল্ক প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে আমূল। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের বার্ষিক সভায় ম্যানেজিং ডাইরেক্টর জয়েন মেহতা এই ঘোষণা করেছেন। এর মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হবে আমূলের দুধ।

মার্কিন যুক্তরাষ্ট্রে আমুল এক গ্যালন (৩.৮ লিটার) এবং হাফ গ্যালন (১.৯ লিটার) প্যাকেজিংয়ে দুধ বিক্রি করবে বলে জানানো হয়েছে। আমেরিকায় ৬ শতাংশ ফ্যাট সহ আমূল গোল্ড ব্র্যান্ড, ৪.৫ শতাংশ ফ্যাট সহ আমূল শক্তি ব্র্যান্ড, ৩ শতাংশ ফ্যাট সহ আমূল তাজা এবং ২ শতাংশ ফ্যাট সহ আমূল স্লিম ব্র্যান্ডের দুধ বিক্রি হবে।


You might also like!