Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

Business

3 years ago

Amazon: ভারতে আর খাবার ডেলিভারি করবে না আমাজন

amazon shutting down food delivery service
amazon shutting down food delivery service

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতে আর খাবার ডেলিভারি করবে না আমাজন। ২০২০ সালের মে মাসে দেশজুড়ে যখন অতিমারী আর লকডাউনের ভ্রুকুটি, তখনই এই ডেলিভারি শুরু করেছিল আমাজন। অবশেষে আগামী ২৯ ডিসেম্বরই বন্ধ হতে চলেছে এই পরিষেবা। ইতিমধ্যেই সহযোগী রেস্তোরাঁগুলির কাছে নির্দেশ দিয়ে দিয়েছে সংস্থাটি। তবে এই বছরের মধ্যেই পরিষেবা বন্ধ হলেও ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সমস্ত আমাজন টুল ও রিপোর্ট ব্যবহার করতে পারবে রেস্তরাঁগুলি। এবং পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ৩১ মার্চ পর্যন্ত সেই সংক্রান্ত সহায়তাও পাবেন। 

প্রসঙ্গত, টুইটারের পথেই হেঁটে আমাজনও গিয়ে হাজার দশেক কর্মীকে ছাঁটাই করতে চলেছে বলে গুঞ্জন ক্রমেই বাড়ছে। সংস্থার বেশ কিছু ব্যবসায় যে বেশ মন্দা দেখা দিয়েছে তা জানা যাচ্ছে। এই পরিস্থিতিতেই ছাঁটাই ছাড়া উপায় দেখছে না তারা। ভারতে খাবার ডেলিভারি বন্ধও কি সেই সিদ্ধান্তেরই প্রতিফলন? উঠছে প্রশ্ন।

You might also like!