Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Horoscope

2 years ago

Zodiac Sign: নিজের ভাগ্যের প্রতি অটুট বিশ্বাস এই রাশির জাতকদের! যারা কখনও লক্ষ্যভ্রষ্ট হন না

Zodiac Sign (File Picture)
Zodiac Sign (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ পাওয়া যায় যাঁরা ভাগ্যের ওপর বিশ্বাস করেন। এঁরা মনে করেন ভাগ্যে যা লেখা রয়েছে তা-ই হবে। এঁদের মধ্যে কিছু রাশির জাতকরা গুরুত্বপূর্ণ কাজ করার আগে জ্যোতিষ পরামর্শ নিয়ে থাকেন। কোন কোন রাশি এই তালিকায় জেনে নিন।

বৃষ রাশি

এই রাশির জাতকরা অত্যন্ত প্র্যাক্টিক্যাল। এর পাশাপাশি জীবনের সৌন্দর্য ও সূক্ষ্ম জিনিসগুলিকে প্রশংসা করতে ভালোবাসেন। ভবিষ্যতের গর্ভে যে রহস্য লুকিয়ে তা জানার চেষ্টা করেন এই রাশির জাতকরা। কিছু কিছু বৃষ জাতকের ধারণা তাঁদের ভাগ্য মহাজগতর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ভারসাম্য যুক্ত। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাগ্য গণনা করে থাকেন এই রাশির জাতকরা। বৃষ জাতকরা মনে করেন যে, সাফল্য ও পরাজয় সমস্ত কিছু আগে থেকে লেখা রয়েছে। তাই তাঁরা জীবনে আগত বাধা কাটিয়ে ওঠার চেষ্টায় জ্যোতিষকে সঙ্গে রাখেন।

সিংহ রাশি

এই রাশির জাতকরা আত্মবিশ্বাসী। কিছু কিছু সিংহ রাশির জাতক মনে করেন যে, সবকিছুই গ্রহনক্ষত্রের দ্বারা আগে থেকে লেখা রয়েছে। সময়মতো সেগুলি নাটকীয় ভাবে প্রকাশ পায় মাত্র। এই রাশির জাতকদের দৃঢ় বিশ্বাস যে, জন্মকালের গ্রহ-নক্ষত্রের অবস্থানই তাঁদের স্বভাব, ব্যক্তিত্ব নির্ধারণ করে। জীবনের প্রতিটি ঘটনা ও আকস্মিকতাও ভাগ্যের দ্বারা নির্ধারিত। নিজের জন্মছক যাচাই করে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এই রাশির জাতকরা। কঠিন সময়ে এই গ্রহতারারাই যে তাঁদের সঠিক পথ দেখাবে, এই বিশ্বাস রয়েছে সিংহ রাশির জাতকদের মনে। তাই বৃষ জাতকরা কোনও সমস্যা বা চ্যালেঞ্জে ভয় না-পেয়ে, সেগুলিকে নিজের উন্নতির কাজে লাগিয়ে থাকেন।

ধনু রাশি

এই রাশির জাতকরা অ্যাডভেঞ্চর ভালোবাসেন। সত্যের সন্ধানে থাকেন এঁরা। জীবন সম্পর্কে দার্শনিক চিন্তাভাবনা পোষণ করেন এই রাশির জাতকরা। তাঁরা মনে করেন যে ভাগ্য তাঁদের বড় কিছু করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। ভাগ্যে আগে থেকেই তাঁদের জীবনের প্রতিটি ঘটনা নিশ্চিত করে রেখেছে, এতেই স্বস্তি পান ধনু জাতকরা। জ্যোতিষ অনুযায়ী এই ব্যক্তিদের ধারণা, কপাল লিখনের কারণেই জীবনে নানান ভালো-মন্দ বাঁক আসে। জীবনের আকস্মিকতার মুখোমুখি হতে ভয় পান না এই রাশির জাতকরা। কারণ ভাগ্যই যে তাঁদের সমস্যা মুক্তির পথ দেখাবে, তা বিশ্বাস করেন এঁরা।

মীন রাশি

মীন রাশির জাতকরা মনে করেন যে ব্যক্তির জীবন সদাপরিবর্তশীল। যে কোনও মুহূর্তে আকস্মিক কিছু ঘটে যেতে পারে। তাই কখন কোন পথে হাঁটা উচিত, তার জন্য গ্রহনক্ষত্রের সাহায্য নিতে চান তাঁরা। প্রকৃতিগত ভাবে মীন রাশির জাতকরা কল্পণাপ্রবণ। ভাগ্যের ওপর বিশ্বাস রাখেন। জ্যোতিষের সাহায্য নিয়ে তাঁরা নিজের জীবনকে সঠিক উদ্দেশ্য দেওয়ার চেষ্টা করেন। কোনও চ্যালেঞ্জের মুখোমুখি এলে দৃঢ় ভাবে তার মোকাবিলা করেন। কারণ এঁদের ধারণা, কোনও বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্যই গ্রহনক্ষত্র তাঁদের এই চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

You might also like!