Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Astrology Tips: ফেব্রুয়ারিতে অস্ত যাচ্ছে শনি, ভাগ্য বদল হবে এই তিন রাশির জাতক জাতিকার

Astrology Tips
Astrology Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি মুহূর্তে গ্রহ ও নক্ষত্র তাদের অবস্থান বদল করে চলেছে। এর কারণে ভালো ও খারাপ উভয় সময় শুরু হচ্ছে সকলের জীবনে। কারও জীবনে গ্রহের পরিবর্তনে শুভ প্রভাব পড়ছে তো কারও জীবনে দেখা দিচ্ছে খারাপ প্রভাব। আজ রইল চার রাশির কথা। এই সময় শনি অস্ত, উদয় ও বক্রী হবে। ১১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১৮ মার্চ ২০২৪ পর্যন্ত শনি অস্ত অবস্থায় থাকবে। এর কারণে ভাগ্য বদল হবে এই তিন রাশির। দেখে নিন তালিকায় কে কে আছেন।

কর্কট রাশি

কর্কট রাশির অষ্টম ঘরে শনি অস্ত যাবে। আপনার শুভ দিন শুরু হবে এর কারণে। ব্যবসায় নতুন পরিকল্পনা নিতে পারেন। তেমনই আর্থিক বিষয় লাভবান হবেন। জীবনসঙ্গীর কাছ থেকে কোনও রকম সহযোগিতা পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশির জন্য শনি ষষ্ঠ ও সপ্তম ঘরের অধিপতি। এটি সপ্তম ঘরে অস্ত যাচ্ছে। আপনার ব্যবসায় হবে বৃদ্ধি। তেমনই পরিবারের সঙ্গে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা আছে। সন্তানদের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়টি বেশ উল্লেখ যোগ্য।

বৃশ্চিক রাশি

শনি তৃতীয় ও চতুর্থ ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরে অস্ত যাচ্ছেন। এই সময় আবেগে ভাসবেন না। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। ভ্রমণের সম্ভাবনা আছে। সময়টি বেশ অনুকূল বৃশ্চিক রাশির জন্য।

জ্যোতিষশাস্ত্রে শনির গতি সব থেকে ধীরে মনে করা হয়। এটিকে সবচেয়ে রুদ্র গ্রহও বলে। যে কারণে শনির গতিবিধির পরিবর্তনের ফলে ১২টি রাশির ওপর প্রভাব পড়ে। কারও ওপর শুভ প্রভাব পড়ে তো কারও নয়। রইল এই তিন রাশির কথা। শাস্ত্র মতে, ফেব্রুয়ারিতে অস্ত যাচ্ছে শনি, ভাগ্য বদল হবে এই তিন রাশির।


You might also like!