Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন ০১ সেপ্টেম্বর, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা। পেটের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। 


বৃষ রাশিঃ দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। রাস্তায় দুর্ঘটনা হতে পারে। বাড়িতে খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে।  


মিথুন রাশিঃ  দাম্পত্য জীবনে অশান্তির যোগ। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন। বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। কারও প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। 


কর্কট রাশিঃ সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ। আইনজীবীদের জন্য শুভ সময়। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। কাজের জন্য ভ্রমণ হতে পারে। ব্যবসায় ভাল লাভ হতে পারে।  


সিংহ রাশিঃ ধর্মালোচনায় আপনি সুনাম অর্জন করবেন। বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য টাকাপয়সা খরচ হতে পারে। শরীরে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। চাকরির স্থানে বিবাদ হতে পারে।  


কন্যা রাশিঃ চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় জট থাকলে তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের জন্য আলোচনা। 


তুলা রাশিঃ বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপযশ হতে পরে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। 


বৃশ্চিক রাশিঃ শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধা হতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন। সারা দিন বেশ উৎফুল্ল কাটবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। 


ধনু  রাশিঃ সংসারে শান্তিভঙ্গের সম্ভাবনা। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদের চাকরিপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ। পায়ের নীচে আঘাত থেকে সাবধান। বুকের কষ্ট বাড়তে পারে। 


মকর রাশিঃ দূরে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। চিকিৎসার কাজে সারা দিন অস্থিরতা থাকবে। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে। কোনও ভাল খবর পেতে পারেন। বহু দিনের আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে অবাক করবে।  


কুম্ভ রাশিঃ  ভাল কাজের পরিপেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ। কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। 


মীন রাশিঃ সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল করে নজর দিন। বন্ধু সমাগমে আনন্দ লাভ। কথা খুব কম বলবেন। কোমরে সমস্যা বাড়তে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।


You might also like!