Breaking News
 
PM Modi 25 Years: ২৫ বছরের সফর থেকে ২০৪৭-এর স্বপ্ন, ‘উই উইল ডু ইট’ স্লোগানে নতুন ভারতের রূপরেখা মোদির Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা

 

Horoscope

3 years ago

Aajker Rashifal : আজকের দিন ১৪ জুলাই ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন , জেনে নিন বিস্তারে

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ  কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একা থাকতে ভাল লাগবে। জমি বা বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে কোনও বিবাদ অনেক দূর যাবে, একটু সাবধান থাকুন। অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ। লিভারের সমস্যা বাড়তে পারে। 


বৃষ রাশিঃ প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য আসতে পারে। কারও বিবাহ সংক্রান্ত বিষয়ে আনন্দের খবর আসতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। অতিরিক্ত খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার ক্ষেত্রে সুনাম পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। 


মিথুন রাশিঃ সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানের বিষয়েও অশান্তি হতে পারে। বাড়িতে অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। 


কর্কট রাশিঃ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। ভাল কাজে খরচ বাড়তে পারে। বাড়িতে খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পারে। দুপুরের পরে আপনার ব্যবহারে পরিবর্তন আসতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভাল হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয়। 


সিংহ রাশিঃ  বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। ব্যবসায় চাপ বৃদ্ধি। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। 


কন্যা রাশিঃ সম্পত্তির ব্যাপারে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ বাধতে পারে। পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন। সংসারে ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। 


তুলা রাশিঃ ব্যবসায় নতুন ব্যবস্থা। কারও চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। চাকরির স্থানে কারও সঙ্গে তর্ক হতে পারে। কোনও কারণে মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। আর্থিক চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে।  


বৃশ্চিক রাশিঃ আপনার হাতে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। বাড়িতে ভুল কাজ করার জন্য ভয়। ধর্ম বিষয়ে অনুরক্তি বাড়তে পারে। ব্যবসায় ফল মধ্যম। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। 


ধনু রাশিঃ প্রিয়জনের জন্য মনঃকষ্ট। বাড়তি খরচের ব্যাপারে দুশ্চিন্তা। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় কারও সঙ্গে তর্ক। সন্তানের জন্য দুশ্চিন্তা। কোনও প্রিয়জনের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভাল চললেও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। 


মকর রাশিঃ ধর্মীয় কাজে দান করতে হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট থাকবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। 


কুম্ভ রাশিঃ ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা। ক্রোধ সম্বরণ করে চলুন। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ দেখা দিতে পারে। বাড়ির বাইরে কারও সঙ্গে বিবাদ হতে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথা মতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে আপনি আশানুরূপ সাহায্য পাবেন না। 


মীন রাশিঃ সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা হতে পারে। বন্ধুদের তরফে ভালবাসা পাবেন। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধির ভুল হতে পারে। পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে।


You might also like!