Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Horoscope

2 years ago

Rashifal : আজকের দিন ১৬ নভেম্বর, ২০২৩ কেমন যাবে জেনে নিন

Rashifal (File Picture)
Rashifal (File Picture)

 

মেষ রাশিঃ স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলাকে নিয়ে বিপত্তি হতে পারে। কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে। 


বৃষ রাশিঃ দূরে কোথাও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ বার বার করায় ব্যস্ত হতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপের হেরফের হতে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা যায়।  


মিথুন রাশিঃ অর্থকষ্ট বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। অশান্তির ব্যাপারে সাবধান থাকুন। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। 


কর্কট রাশিঃ প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য লাভ। সংসারে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ। লিভারের সমস্যা বাড়তে পারে। কোনও প্রিয়জনের বিষয়ে খারাপ খবর আসতে পারে। বৃথাভ্রমণ হতে পারে। আলস্যের কারণে কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে।  


সিংহ রাশিঃ পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাড়তি খরচ হতে পারে। সাবধানে গাড়ি চালান, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় রোগ বাড়তে পারে। প্রেমের জন্য চাপ বাড়তে পারে। 


কন্যা  রাশিঃ প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। কাজের ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। দরকারি কাজ সেরে ফেলুন। অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না। 


তুলা রাশিঃ স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। প্রেমে আনন্দ বাড়লেও কিছু চিন্তার বিষয় থেকে যাবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। 


বৃশ্চিক রাশিঃ ব্যবসায় ভাল আয় হবে। দাম্পত্য বিবাদ যন্ত্রণা বাড়াতে পারে। শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে। সন্তানের জন্য গর্ববোধ। বাবা-মা’র চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। 


ধনু রাশিঃ ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। কোনও সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমে অভিমান বৃদ্ধি পাবে। নিজের বুদ্ধিতে শেয়ার বাজারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। 


মকর রাশিঃ ব্যবসার দিকে বিবাদ থেকে সাবধান থাকা দরকার। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় নতুন সুযোগ কাজে লাগান। মনের মতো আয় হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সমাজসেবায় শান্তিলাভ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে। চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা। 


কুম্ভ রাশিঃ  বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। 


মীন রাশিঃ গুরুজনের ব্যবহারে মানসিক ক্লেশ হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তিলাভ। সন্তানের জন্য কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমে প্রচণ্ড মানসিক চাপ থাকবে।

You might also like!