Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Horoscope

2 years ago

Rashifal : আজকের দিন ১৩ নভেম্বর, ২০২৩ কেমন যাবে জেনে নিন

Rashifal(Symbolic Picture)
Rashifal(Symbolic Picture)

 

মেষ রাশিঃ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না।  দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। মানুষের সেবায় শান্তি পাবেন। প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত।  


বৃষ রাশিঃ স্ত্রীর জন্য কোনও বিশেষ কাজের সুযোগ পাবেন। কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। পুরনো অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গৃহনির্মাণে বাধা আসতে পারে। পারিবারিক ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে বন্ধুদের সাহায্য পেতে পারেন। 


মিথুন রাশিঃ পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তিলাভ। 


কর্কট  রাশিঃ  ব্যবসায় চাপ নিয়ে দুশ্চিন্তা। আপনার কোনও ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। শত্রুভয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কর্মস্থলে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের শুভ দিন। 


সিংহ রাশিঃ কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। রক্তচাপ বাড়তে পারে।  


কন্যা রাশিঃ শরীরের সমস্যায় বহু ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য অনুতাপ। লিভারের সমস্যা বাড়তে পারে। 


তুলা রাশিঃ প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে। বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার বিষয়ে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। আমাশয়-জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে।  


ধনু রাশিঃ  শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ তেমন উপযুক্ত হবে না। গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে। প্রেমের স্থান খুব শুভপ্রদ। বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি। বাইরের লোকের জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয়সম্পত্তির প্রাপ্তিযোগ।


মকর রাশিঃ সন্তানদের ব্যাপারে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। ঋণের পরিমাণ বাড়তে পারে। আপনার ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ। কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  


কুম্ভ রাশিঃ অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীদের চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে। সন্তানদের জন্য মুখ উজ্জ্বল হবে। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। 


মীন রাশিঃ প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভাল হবে। চক্ষুপীড়া হতে পারে। কোনও ভাল চিন্তা আপনাকে আচ্ছন্ন রাখবে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল হবে। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।  

You might also like!