Game

21 minutes ago

Yūto Nagatomo: টানা ৫ বিশ্বকাপ খেলতে চলেছেন এশিয়ার জাপানের ইউতো নাগাতোমো

Yūto Nagatomo
Yūto Nagatomo

 

কলকাতা, ১ জুন : জাপানের ইউতো নাগাতোমো পঞ্চম বার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। এশিয়ার ইতিহাসে আর কেউ এতবার বিশ্বকাপ খেলেননি। দক্ষিণ কোরিয়ার হং মিয়ং-বো ও সৌদি আরবের সামি আল-জাবেরের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে নাগাতোমো এখন এশিয়ার একমাত্র পাঁচবারের বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়। জাপানের এই দলে তিনিই একমাত্র যিনি দেশের লিগে খেলছেন।

দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন। জাপান সেবার উঠেছিল শেষ ষোলোয়। সেই টুর্নামেন্টের পরই ডাক পেলেন ইন্টার মিলান থেকে। সাত বছর ইতালিয়ান ক্লাবে থেকে খেললেন দুই শতাধিক ম্যাচ। গ্যালাতাসারায় গেলেন, মার্শেইতে গেলেন। তারপর ২০২১ সালে তিনি ঘরের ক্লাব এফসি টোকিওতে ফিরলেন।

জাপানের কোচ হাজিমে মোরিয়াসু চান নাগাতোমো যেন সেই আবেগ ধরে রাখেন, পাশাপাশি তরুণ খেলোয়াড়দেরও শেখান কীভাবে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়। তিনি বলেন, ‘সে পঞ্চম বিশ্বকাপে যাচ্ছে। সে এশিয়ার হিরো। তাই আগের চার টুর্নামেন্টের সাফল্য ও খামতি সম্পর্কে সে সব জানে । আমি চাই খেলোয়াড়েরা শান্ত থাকুক এবং নিজেদের মেলে ধরুক, তবে বিশ্বকাপের চাপ কল্পনার চেয়েও অনেক বেশি।’

পঞ্চম বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে নাগাতোমো বলেছেন, ‘আমি যা কিছু শিখেছি তা দলের মাঝে বিলিয়ে দিতে চাই যাতে আমরা শিরোপা জিততে পারি। গতবার আমি অত্যন্ত আবেগ ও উদ্দীপনা নিয়ে খেলেছিলাম, তবে এবার আমার ভেতরের জেদ ও চেতনা আরও বেড়েছে। আশা করি এক রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য আমরা সবাই প্রস্তুত।’

You might also like!