
দুবাই : যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে গেল জুনিয়র টাইগাররা। দুবাইতে ১৮৯ রানের টার্গেটে খেলতে নামা টাইগাররা জিতেছে ৪ উইকেটে।আরিফুল ইসলাম ৯০ বলে ৯৪ রানের দারুণ ইনিংস খেলেন।আহরার আমিন
আউট হন ব্যক্তিগত ৪৪ রান।এই দুজনের ব্যাটে ভর করেই বাংলাদেশ জয় পায়।
প্রথমে ব্যাট করে১৮৮ রান তোলে ভারতের অনূর্ধ্ব ১৯ দল।
১৭ ডিসেম্বরের ফাইনালের জুনিয়র টাইগারদের মুখোমুখি হবে আমিরাতের যুবারা। আমিরাতের যুবরা পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনালে গেছে।
