Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

WTC Final 2023: রুতুরাজের বদলে যশস্বী! তবে কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে বদল ঘটতে চলেছে?

Yashasvi Jaiswal (Symbolic Picture)
Yashasvi Jaiswal (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ    ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই শার্দুল ঠাকুর, অক্ষর পটেলরা ইংল্যান্ডে পৌঁছ গিয়েছেন। শীঘ্রই বাকি খেলোয়াডরাও পৌঁছে যাবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। তবে সেই দলে বদল ঘটতে চলেছে। 

ভারতীয় দলে রুতুরাজ গায়কোয়াড়ের বদলে সুযোগ পেতে চলেছেন যশস্বী জয়সওয়াল। রুতুরাজ ভারতীয় মূল দলে সুযোগ না পেলেও, স্ট্যান্ড বাইতে ছিলেন। সেই স্ট্যান্ড বাই হিসাবেই রুতুর বদলে জাতীয় দলে আসতে চলেছেন যশস্বী। জানা গিয়েছে, রুতুরাজ ৩ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তিনি ৫ মের আগে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারবেন না। সেই কারণেই তাঁর বদলে যশস্বীকে সুযোগ দেওয়া হচ্ছে।

You might also like!