Game

2 years ago

Yasaswi Jeswal: ডমিনিকায় ড্রিম ডেবিউ, কোচ দ্রাবিড়ের স্মৃতি ফিরিয়ে শতরান করলেন যশস্বী

Yasaswi Jeswal  (File Picture)
Yasaswi Jeswal (File Picture)

 

ডমিনিকা, ১৪ জুলাই : টেস্ট অভিষেকে শতরানের রেকর্ড রয়েছে তাঁর কোচ রাহুল দ্রাবিড়ের। সেই রাহুল দ্রাবিড়ের সামনেই বাঁ হাতি ব্যাটার যশস্বী অভিষেকেই সেঞ্চুরি করলেন। ড্রিঙ্কস ব্রেকের পর পার্টটাইম স্পিনার অভিষেককারী অ্যালিক আথানেজের ডেলিভারি স্কোয়ার লেগে ঠেলে ২১৫ বলে সেঞ্চুরিতে যশস্বী। ডমিনিকায় ড্রিম ডেবিউ।

যশস্বী সেঞ্চুরি করার পর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিম পঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরার পুরস্কার জয় এবং অভিষেক টেস্টেই সেঞ্চুরি, এমনটা আগে কবে দেখা গিয়েছিল! সঙ্গে শিখর ধাওয়ান এবং যশস্বীর ছবি।

উল্লেখ ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যশস্বী। এ বার টেস্ট অভিষেকই সেঞ্চুরি। শিখর ধাওয়ানও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরার পুরস্কার জিতেছেন এবং অভিষেক টেস্টে সেঞ্চুরিও করেছেন।


You might also like!