Game

2 years ago

Messi-Neymar:বিশ্বকাপ বাছাই ফুটবল : বুধবার ভোরে মাঠে নামছে মেসি-নেইমাররা

Messi-Neymar
Messi-Neymar

 

ব্রাজিল, ১৭ অক্টোবর : আজ ভোররাতে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারো মাঠে নামছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো। দশ দলই মাঠে নামছে। আজ ভোররাত তিনটা থেকে শুরু হবে এ লড়াই। প্রথমে মাঠে নামছে চিলি-ভেনেজুয়েলা। এ ম্যাচটি শুরু হবে ভোররাত তিনটায়। এরপর প্যারাগুয়ে-বলিভিয়া, ইকুয়েডর-কলাম্বিয়া। সবশেষে উরুগুয়ে-ব্রাজিল আর পেরু-আর্জেন্টিনা ম্যাচ। ব্রাজিল মাঠে নামবে ভোর ছয়টায়। আর আর্জেন্টিনা মাঠে নামবে সকাল আটটায়। ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়ে এবার অ্যাওয়ে ম্যাচ খেলছে।

বাছাই পর্বে তৃতীয় ম্যাচ শেষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৯। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ৭। এরপর যথাক্রমে রয়েছে কলাম্বিয়া (৫), উরুগুয়ে (৪), চিলি (৪), ভেনেজুয়েলা (৪), ইকুয়েডর (৩), প্যারাগুয়ে (১), পেরু (১) ও বলিভিয়া (০)।


You might also like!