Game

2 years ago

Messi Magic won Argentina: বিশ্বকাপের বাছাইপর্ব:মেসি ম্যাজিকে জিতল আর্জেন্টিনা

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

বুয়েনস আইরেস, ৮ সেপ্টেম্বর: বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে নেমে দেশের জার্সিতেও উজ্জ্বল মেসি। শুক্রবার ভারতীয় সময় অনুসারে ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল বিশ্বজয়ীরা। ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তিন বছর পর আর্জেন্টিনাকে মেসি নেতৃত্ব দেবেন কিনা,সেই জল্পনার মাঝেই শুরু হল বিশ্বকাপের বাছাইপর্ব। বুয়েনস আইরেসে ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির একমাত্র গোলেই জয় পেল মেসির আর্জেন্টিনা।

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। প্রায় ২০ গজ দূর থেকে শট নেন লিও মেসি। তাঁর বাঁকানো ফ্রিকিক ইকুয়েডরের গোলকিপারের নাগালে আসেনি, বল গিয়ে জড়ায় জালে।

You might also like!