Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Brij Bhushan Singh Narco Test : বজরং-ভিনেশরা নারকো টেস্ট নিলে আমি দিতে রাজি: ব্রিজভূষণ

Indian Wrestling Federation President Brij Bhushan Sharan Singh  (File Picture)
Indian Wrestling Federation President Brij Bhushan Sharan Singh (File Picture)

 

নয়াদিল্লি, ২২ মে : ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বর্তমানে আন্দোলন করছেন কুস্তিগীররা। সেই তালিকায় রয়েছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত, স্বাক্ষী মালিকরা। আন্দোলন চলার মাঝেই ব্রিজ ভূষণের বিরুদ্ধে নারকো টেস্ট করানোর দাবিও জানিয়েছিলেন বজরংরা। এবার সেই নিয়ে মুখ খুললেন কুস্তি ফেডারেশন-এর বর্তমান প্রেসিডেন্ট।

তাঁর বক্তব্য, আমি রাজি আছি, নারকো টেস্ট, পলিগ্রাফি টেস্ট সহ বাকি টেস্টগুলি করাতে। কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা হল এই টেস্টগুলি যদি বজবং এবং ভিনেশরা টেস্ট নিলে আমি তা দিতে রাজি আছি। যদি কুস্তিগীররা রাজি থাকেন তাহলে সাংবাদিক সম্মেলন করেই তা ঘোষণা করেন। আমি দেশবাসীর কাছে আমার এই বক্তব্য তুলে ধরলাম। তারপরই জয় শ্রী রাম ধ্বনি দিতেও ভুললেন তিনি।

উল্লেখ্য, বজরং পুনিযা, ভিনেশ ফগতরা ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত ২৩ এপ্রিল থেকে যন্তর-মন্তরের সামনে আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের দাবি, এই অভিযোগে ব্রিজভূষণ শরণকে শুধু অপসারণ করলেই হবে না, তাঁকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন। এরপরই তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন ন্যায় বিচারের জন্য।

You might also like!