
মারাকেসে, ১০ ডিসেম্বর : আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোহামেদ সালাহ, আশরাফ হাকিমি ও ভিক্টর ওসিমহেন। সালাহ এর আগে দু’বার এই পুরস্কার জিতেছেন। হাকিমি ও ওসিমহেন প্রথমবারের মত সেরা তিনে। কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তোলার পিছনে বড় অবদান ছিল হাকিমির।
আর ওসিমহেন ৩৩ বছর পর নাপোলিকে লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন। ২৬টি গোল করে এই নাইজেরিয়ান ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন। আর সালাহ টানা দুবার বর্ষসেরা হওয়ার পর শেষ দুই বছর রানার্স আপ হয়েছেন। আফ্রিকান ফুটবল কনফেডারেশন আগামীকাল ১১ ডিসেম্বর মারাকেশে ঘোষণা করবে এবারের বিজয়ীর নাম। এর আগে গত ১ নভেম্বর ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে এই তিনজনকে। উল্লেখ্য ওসিমহে এবারের ব্যালন ডি’অরের তালিকায় অষ্টম স্থানে ছিলেন। ১১ তম স্থানে ছিলেন সালাহ। আর হাকিমি অবশ্য কোনো জায়গা পাননি।
