Breaking News
 
Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময় Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু?

 

Game

3 years ago

TATA IPL 2023 Point Tabel:আইপিএলের ৫৭টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল

TATA IPL 2023 Point Tabel
TATA IPL 2023 Point Tabel

 

হায়দরাবাদ, ১৩ মে  : নিজামের শহরে আজ মুখোমুখি হচ্ছে সান রাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার কিংস। এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। জেনে নিন সেগুলি।

রোমাঞ্চ ও রুদ্ধশ্বাসে ভরা এবারের আইপিএল। প্রায় প্রতিদিনই পয়েন্ট টেবিলের পরিবর্তন ঘটছে। এরকম জমজমাটি আইপিএল আগে কখনো হয়নি। এবারের আইপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে। ৫৬টি ম্যাচ হয়ে গিয়েছে। এই প্রতিবেদন থেকে চোখ বুলিয়ে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

গুজরাট টাইটান্স:

শুক্রবার ২৭ রানে রোহিত শর্মার দলের কাছে হেরেছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এই হারের পরও শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়ার গুজরাট। চলতি আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৮টি জয়, ৪টি হার হয়েছে তাদের। টাইটান্সদের নেট রান রেট ০.৭৬১। পয়েন্ট ১৬।

চেন্নাই সুপার কিংস:

পয়েন্ট টেবলের ২ নম্বরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত তারা ১২টি ম্যাচে পেয়েছে ৭টি জয় ও ৪টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত। পয়েন্ট ১৫। নেট রান রেট ০.৪৯৩।

মুম্বই ইন্ডিয়ান্স:

গুজরাটকে হারিয়ে পয়েন্ট

টেবলের ৩ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত ১২টি ম্যাচ থেকে তারা পেয়েছে ৭টি জয় ও ৫টি হার। মুম্বইয়ের নেট রান রেট -০.১১৭। পয়েন্ট ১৪।

রাজস্থান রয়েলস:

শুক্রবর মুম্বইয়ের জয়ের ফলে ৪ নম্বরে নেমে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৬টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট ০.৬৩৩। পয়েন্ট ১২।

লখনউ সুপার কিংস:

আজ অ্যাওয়ে ম্যাচে নামতে চলেছে লখনউ। পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে

তারা। এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৫টিতে হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট ০.২৯৪। পয়েন্ট ১১।

আরসিবি:

পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে আরসিবি। এখনও পর্যন্ত আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৬টিতে হেরেছেন বিরাট কোহলিরা। আরসিবির নেট রান রেট -০.৩৪৫। মোট পয়েন্ট ১০।

কলকাতা নাইট রাইডার্স:

লিগ টেবলের ৭ নম্বরে রয়েছে নীতীশ রানার নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও পর্যন্ত ১২টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৭টি হার কেকেআরের।নেট রান রেট -০.৩৫৭। পয়েন্ট ১০।

পঞ্জাব কিংস:

আজ অ্যাওয়ে ম্যাচ রয়েছে পঞ্জাবের। লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানরা। পঞ্জাব এখন অবধি ১১টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৫টিতে জয় ও ৬টিতে হার। পঞ্জাবেরও পয়েন্ট ১০। নেট রান রেট -০.৪৪১।

সান রাইজার্স হায়দ্রাবাদ:

অরেঞ্জ আর্মির আজ হোম ম্যাচ রয়েছে। তারা রয়েছে পয়েন্ট টেবলের ৯ নম্বরে।এ বারের আইপিএলে এখনও অবধি ১০টি ম্যাচে হায়দরাবাদের ৪টি জয় ও ৬টি হার। পয়েন্ট ৮। নেট রান রেট -০.৪৭২।

দিল্লি ক্যাপিটালস:

আইপিএলের পয়েন্ট টেবলের শেষে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল দিল্লি ক্যাপিটালস। আজ ঘরের মাঠে তাদের ম্যাচ রয়েছে।এখনও অবধি ১১ ম্যাচে খেলেছে। ৪টি জয় ও ৭টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৬০৫। পয়েন্ট ৮।


You might also like!