Breaking News
 
Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময়

 

Game

3 years ago

Wrestlers Protest at Jantar Mantar: বয়ান নেওয়া শুরু হল ব্রিজভূষণের, গড়া হল ১০ সদস্যের সিট

Brij Bhushan Sharan Singh The National Wrestling Association President
Brij Bhushan Sharan Singh The National Wrestling Association President

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড়োসড়ো বিপাকে পড়তে চলেছেন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিং। কুস্তিগিরদের উপর যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে শুক্রবার থেকে ব্রিজভূষণের বয়ান নেওয়া শুরু হল। তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। সেই নথি তিনি জমা দিয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 

দিল্লি পুলিশের দল ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক এবং হরিয়ানায় গিয়ে প্রমাণ সংগ্রহ করেছে। পাশাপাশি বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে নিয়মিত। দিল্লি পুলিশ জানিয়েছে, দরকারে ব্রিজভূষণের বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এই কেসের তদন্তের জন্য, ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সেই দলের নেতৃত্বে এক মহিলা ডিসিপি রয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। সেই তদন্তে ছ’জন পুলিশ আধিকারিক রয়েছেন, যার মধ্যে চার জন মহিলা। কুস্তি সংস্থার সচিব বিনোদ তোমর ইতিমধ্যেই বয়ান নথিবদ্ধ করিয়েছেন। 

প্রসঙ্গত, শুধু কুস্তিই নয়, দেশের অনেক ক্রীড়া সংস্থাতেই যৌন নির্যাতনের মতো অভিযোগ জানানোর জন্য কোনও কমিটি নেই। এর বিরুদ্ধে নড়েচড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন। যে সব সংস্থায় কমিটি নেই তাদের নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন চিঠি পাঠিয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) এবং বিসিসিআইকে।  

উল্লেখ্য, যন্তর মন্তরে ধর্নারত কুস্তিগিররা সিদ্ধান্ত নিয়েছেন জনগণের থেকে টাকা তুলে আন্দোলন চালিয়ে যাবেন। দীর্ঘ দিন ধরে রাজধানীর বুকে ধর্না দিতে থাকায় ধীরে ধীরে তাদের অর্থ কমছে। তাই সাধারণ মানুষের দ্বারস্থ হয়েছেন তাঁরা।  

You might also like!