Game

3 years ago

David Warner: বড় ধাক্কা অস্ট্রেলিয়ার! চোট পেয়ে দিল্লি টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার

David Warner
David Warner

 

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি  : বড় ধাক্কা অস্ট্রেলিয়ার। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। মহম্মদ শামির বলে মাথায় চোট পান ওয়ার্নার। এর জেরে দিল্লি টেস্টে খেলতে পারবেন না তিনি। তাঁর পরিবর্ত হিসেবে ম্যাট রেনশওকে দলে নিচ্ছে অস্ট্রেলিয়া।

দিল্লির অরুণ জেটলি স্ট্যাডিয়ামে প্রথম দিনের প্রথম সেশনেই শামির বলে মাথায় চোট পান ওয়ার্নার। সরাসরি বল গিয়ে লাগে হেলমেটে। মাঠে চিকিৎসক এসে দেখে যান ওয়ার্নারকে। এরপরও শামির বল ওয়ার্নারের হেলমেটে লাগে। অবশ্য তাঁকে ব্যাট করতে দেখা যায়নি অনেক্ষণ। শামির বলে আউট হয়ে ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি।

প্রসঙ্গত, প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ০ ও ২ রান করেন ম্যাট। ট্রাভিস হেড দলে ঢোকায় দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। তবে এবার ওয়ার্নারের অনুপস্থিতিতে তাঁকেই ডেকে নেওয়া হল। ওয়ার্নারের সতীর্থ খাওয়াজা জানান, মেডিক্যাল টিম ওয়ার্নারের শারীরিক পরীক্ষা করবে। হাতে আর মাথায় চোট রয়েছে তাঁর। মাথায় আঘাত পাওয়ায় খানিকটা দুশ্চিতায় ওয়ার্নার। তবে চিকিৎসকরা গোটা বিষয়টা গম্ভীরভাবেই দেখছেন। 


You might also like!