Breaking News
 
Nepal Flash Floods: নেপালের বন্যায় আটকে পড়া মহারাষ্ট্রের ১০০ তীর্থযাত্রীকে উদ্ধার করল বিহার সরকার, ট্রেনে রওনা Nepal Floods: নেপালে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে দল পাঠাল ভারত, পৌঁছল ১০ টন ত্রাণ সামগ্রী Bhotekoshi flood: ভোটেকোশী-ত্রিশূলীর বন্যায় প্রায় ৫ হাজার মানুষ যোগাযোগহীন হওয়ার আশঙ্কা Vande Mataram : যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’! ‘টুকরে টুকরে গ্যাং’-কে সপাট জবাব শুভেন্দুর Trinamool Billboard row: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে আদালতের দ্বারস্থ তৃণমূল! অন্তর্বর্তী নির্দেশে নারাজ হাই কোর্ট TMCP Foundation Day : ‘হাইভোল্টেজ ভাইরাস বিজেপি’! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ মমতার

 

Game

2 years ago

Deepak Chahar: দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চান, T20 ম্যাচে নামার আগে জানালেন দীপক চাহার

Deepak Chahar
Deepak Chahar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেষ ২টি T20 ম্যাচে দলে ফিরছেন দীপক চাহার। নিজেকে সেরা জায়গায় নিয়ে যেতে চান এই অলরাউন্ডার। জিও সিনেমার একটি সাক্ষাৎকারে তিনি জানান, দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলাই তাঁর লক্ষ্য।

রঞ্জি ট্রফিতে খেলবেন, আগামী মরশুমে আইপিএলের জন্য প্রস্তুতি সেরেছেন। কিন্তু এখনও টেস্ট ম্যাচ খেলার মতো ফিট নন। চাহার জানিয়েছেন, একমাস আগে থেকে যদি তাঁকে জানানো হয়, তা হলে তিনি সেই অনুযায়ী প্রস্তুতি সারতে পারবেন। সুইং, আইডিয়া তাঁর আছে। দেশের হয়ে টেস্ট খেলাই তাঁর কাছে আসল, এমনই মনে করছেন চাহার।

গত ২ বছর চোট সমস্যায় ভুগছেন দীপক চাহার। পিঠে চোট সমস্যা নিয়ে ২০২২ আইপিএলের মরশুম মিস করেছেন। অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপেও থাকতে পারেননি। আইপিএলের গত মরশুমে হ্যামস্ট্রিং ইনজুরিতে গুরুত্বপূর্ণ ৬টি ম্যাচও ছিলেন না চাহার।


You might also like!