Breaking News

 

Game

2 years ago

Asian Games Vithya Ramraj :পিটি ঊষাকে ছুঁয়ে ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে বিত্যা রামরাজ

Asian Games Vithya Ramraj
Asian Games Vithya Ramraj

 

হানঝাউ, ২ অক্টোবর : কিংবদন্তির পি টি উষার সামনেই তাঁর নজির ছুঁয়ে ইতিহাস। এশিয়ান গেমসের মঞ্চে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের ৩৯ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন বিত্যা রামরাজ। বিত্যা এদিন হিটে ৫৫.৪২ সেকেন্ডে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের দৌড় শেষ করে সেরা পাঁচজন অ্যাথলিটের মধ্যে থেকে পৌঁছেছেন ফাইনালে।

এবার এশিয়া সেরা হওয়ার চূড়ান্ত পর্বে বিত্যা দেশকে আরও গর্বিত করে পদক এনে দেবেন এই প্রত্যাশা সকলের। বিত্যার পাশাপাশি ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের আরও তিন অ্যাথলিট জেসে সন্দেশ, মহম্মদ আফসাল পুলিকালাকাখ ও কৃষ্ণণ কুমার। ফাইনাল আগামী ৪ অক্টোবর।

You might also like!