Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Uttar Pradesh Cricket Association : কানপুরে সাকিবকে স্মরণীয় বিদায় দিতে চায় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

Shakib Al Hasan (symbolic picture)
Shakib Al Hasan (symbolic picture)

 

কানপুর, ২৭ সেপ্টেম্বর : সাকিব আল হাসান। শুধু বাংলাদেশ নয়, ক্রিকেট বিশ্বের আইকন। বৃহস্পতিবার তিনি ১৭ বছরের দীর্ঘ টেস্ট কেরিয়ারের ইতি টানার ঘোষণা করেছেন। সেই সাকিব আল হাসান ভারতের মাটিতে নিজের শেষ টেস্ট ঘোষণা করায় তাঁকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই খবর নিশ্চিত করেছেন রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব। তিনি বলেছেন সাকিব শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তাঁকে বিদায় দিতে, ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি।

'সাকিব ক্রিকেটের একটা ব্র্যান্ড। সাকিব মানেই তো আলাদা কিছু। তার জনপ্রিয়তা আছে বিশ্ব ক্রিকেট জুড়ে। আইপিএল খেলার মাধ্যমে তার জনপ্রিয়তা আছে ভারতেও। তাইতো সাকিবের স্মরণীয় বিদায় দিতে পারাটা হবে উত্তর প্রদেশের ক্রিকেটের জন্য সম্মানের', বলছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…