Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

UEFA Nations League : উয়েফা নেশনস লিগ: ক্রোয়েশিয়াকে হারাল পর্তুগাল, ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনাল্ডো

Cristiano Ronaldo (symbolic picture)
Cristiano Ronaldo (symbolic picture)

 

লিসবন, ৬ সেপ্টেম্বর : উয়েফা নেশনস লিগের শুরুতেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড। পেশাদার কেরিয়ারের ৯০০তম গোলের রেকর্ড ছুঁয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই পর্তুগিজ তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে কেরিয়ারের ৯০০তম গোলটি করলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার দেশের জার্সিতে যেটি ছিল ১৩১তম গোল। আর তার এই অর্জনের দিনে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগে শুভ সূচনা করল পর্তুগাল। লিসবনে বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারাল পর্তুগাল। দলের হয়ে একটি করে গোল করেন রোনাল্ডো ও দিয়োগো দালোত। পর্তুগাল যে গোলটি খেয়েছে সেটা দালোতের আত্মঘাতী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…