Game

2 years ago

U19 Asia Cup in Dubai: :দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ: কেকেআর, চেন্নাইয়ের মতো দল নিলামে নিতে পারে উঠতি প্রতিভাদের

U19 Asia Cup in Dubai
U19 Asia Cup in Dubai

 

দুবাই, ৯ ডিসেম্বর : আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে আইপিএলের নিলাম। অর্থাৎ আর দশ দিন বাদেই বসবে আইপিএল-২০২৪ এর মিনি নিলামের আসর। কিন্তু তার আগে দুবাইতে ভারতের অনূর্ধ্ব-১৯এর ছেলেরা বাজিয়ে দিলো নিলামের ঘন্টা।কারণ এই টুর্নামেন্টের দিকে নজর রাখছে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজিও।

কারণ দেশের যুব ক্রিকেটাররা গতকাল প্রথম দিনেই আফগানিস্তানের সঙ্গে খেলায় নজর কেড়েছে।রাজ লিম্বানি, অর্শিন কুলকার্নি, নমন তিওয়ারিরা দুরন্ত বোলিং করেছে আফগানিস্তানের বিরুদ্ধে। ৩টি করে উইকেট নিয়েছে রাজ লিম্বানি, অর্শিন কুলকার্নি। এর আগে ২০২২ সালে যুব বিশ্বকাপের পর যশ ধুল, রাজবর্ধন হাঙ্গারগেকর, হর্ষিত রানাদের মতো তারকাদের আইপিএলের একাধিক দলগুলো নিলাম থেকে নিয়েছিল। এমন বহু উদাহরণ আরো রয়েছে। তেমনই এ বারের যুব এশিয়া কাপের তারকাদের দিকেও ফোকাস থাকতে পারে কেকেআর, চেন্নাই, মুম্বইয়ের মতো দলগুলোর। কে বলতে পারে দুবাইয়ে আইপিএলের মিনি নিলামে যুব এশিয়া কাপে খেলা ক্রিকেটারদের ভাগ্য বদলে যাবে না?

You might also like!