
সুরাকারতা, ৩ ডিসেম্বর : ফুটবল বিশ্বকাপের সফল দলগুলোর মধ্যে জার্মানি অন্যতম। চারবার তারা বিশ্বকাপ জিতেছে। কিন্তু ছোটদের বিশ্বকাপে তাদের ট্রফি ছিল না।সেই আক্ষেপ অবশেষে দূর হলো জার্মানির।রোমাঞ্চে ভরা ইন্দোনেশিয়ার সুরাকারতার মানাহান স্টেডিয়ামের এই ফাইনালে ৪-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হল জার্মানির কিশোররা। নির্ধারিত সময় ম্যাচ ছিল ২-২।এ যেন কাতার বিশ্বকাপের রিপ্লে! কাতারে নির্ধারিত ও অতিরিক্ত সময় আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে।টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। শনিবার রাতে ইন্দোনেশিয়ায় এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে ছিল শুধু একটি দলের পরিবর্তন। আর্জেন্টিনার জায়গায় এসেছে জার্মানি।কিন্তু ফ্রান্সের জন্য ফাইনালে রইল শুধু দুঃখ। ছোটদের ফাইনালে শেষ মুহূর্তের গোলে নির্ধারিত সময়ের খেলা ২-২-এ সমতা ফ্রান্স করলেও টাইবেকারে ৪-৩এ হারতে হল জার্মানির কাছে। আর প্রথমবারের মতো ছোটদের বিশ্বকাপ জিতে নিল জার্মানরা।সব মিলিয়ে বিশ্ব দেখল আরও একটা রোমাঞ্চকর ফাইনাল।
