Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Paralympics 2024 : প্যারালিম্পিকে একদিনে জোড়া সোনা, ২৪টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত

Paralympics India (symbolic picture)
Paralympics India (symbolic picture)

 

প্যারিস, ৫ সেপ্টেম্বর : প্যারালিম্পিকে পঞ্চম সোনা ভারতকে এনে দিলেন প্যারা অ্যাথলিটরা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভারত পেল দুটি সোনা। পুরুষদের ক্লাব থ্রোয়ের এফ ৫১ বিভাগে সোনা জিতলেন ধরমবীর। ৩৪.৯২ মিটার দূরে থ্রো করে সোনা জেতেন তিনি। কেবল সোনা জেতা নয়, এদিন এশিয়ান রেকর্ডও গড়েছেন ধরমবীর। উল্লেখ্য, গত দুই প্যারালিম্পিকে কোনেও পদক জিততে পারেননি ধরমবীর। এই একই ইভেন্টে রুপো জিতলেন ভারতের প্রণব সুরমা। আর এদিনই তিরন্দাজিতে ভারতকে সোনা এনে দিলেন হরবিন্দর সিং। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরছেন তিনি। তার পর ক্লাব থ্রোয়ে জোড়া পদক। সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে ভারত এখনও পর্যন্ত পেল ২৪টি পদক। একটি প্যারালিম্পিক থেকে এত বেশি পদক ভারত আগে কখনও পায়নি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…